ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দু’জন আহত হয়েছেন।
সোমবার (৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রীরা হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘ভোর ৫টার দিকে একটি মিনি ট্রাক বরগুনার জেলার বামনা থানা হইতে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। বরিশাল হতে আসা ঝালকাঠিগামী সিএনজি বরিশালগামী ট্রাকটিকে অতিক্রম করার সময় ধাক্কা লাগে।’
এ সময় সিএনজিতে থাকা ড্রাইভারসহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়।
আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,
‘দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:

Comments are closed.