চট্টগ্রামের পটিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন এক গৃহবধূ।
সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রুমা দে (৪৫)। তিনি পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে’র স্ত্রী বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়,
‘সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করতে যান রুমা দে। এসময় মৃগী রোগাক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে যান।’
‘দীর্ঘক্ষণ ধরে তাকে পূজার আসনে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। তারাও আগ থেকেই জানতেন গৃহবধূ মৃগী রোগী।’
‘তাই পুকুরে গোসল করতে নেমেছেন জেনে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এ সন্দেহে জেলেদের জাল দিয়ে পুকুরে খুঁজতে থাকে।’
‘তাতেও ওই গৃহবধূর সন্ধান না পাওয়ায় পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’
‘খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের লোকজন চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দলকে খবর দিয়ে এনে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।’
‘এরপর সকাল ৯টার সময় ডুবে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, পটিয়া থানা পুলিশের একটি টিমসহ উৎসুক জনতা।’
এ প্রসঙ্গে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান,
‘প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধারকৃত মহিলাটি মৃগী রোগী ছিলেন। সাধারণত মৃগী রোগীদের পুকুরে গোসল করা নিষেধ।’
‘সকালে গোসল করতে পুকুরে নেমে তিনি ডুবে যান। আমাদের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেন।’
আরও পড়ুন:
- খুলনায় মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা!
- জালনোটের কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯
- স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- ইতিহাসের সবচেয়ে বড় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
