খুলনার পাইকগাছায় অনুপ মন্ডল (২৮) নামের এক মসলা ব্যবসায়ী গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জুন) সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাড়ির পাশে পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অনুপ মন্ডল ওই গ্রামের অনুকুল মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,
‘মসলা ব্যবসায়ী অনুপ মন্ডল রোববার রাতে বাড়ি ফিরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ অবস্থায় খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত ভিটায় অনুপের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।’
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন,
‘অনুপ মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
‘তবে হত্যাকাণ্ডের কোন কারণ এবং জড়িতদের সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা জায়নি। তদন্তের পর জানা যাবে।’
আরও পড়ুন:
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী
- ঈদের ছুটিতে সীমিত আকারে চালু রাখা হবে বন্দর
- ইতিহাসের সবচেয়ে বড় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
- রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা!
- ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
- ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হার মানলেন তাপস!
- দুর্ঘটনাকবলিত ট্রেনের সামনে ছবি তুলে ট্রল হলেন সায়ন্তিকা!
- মায়ের সামনে বাবার গলা টিপে হত্যা করলো পুলিশ কনস্টেবল
- ১৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
