টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী

আগামী জুলাই মাস থেকে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ৫ কেজি করে ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল পাবেন।প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৫ জুন) সচিবালয়ে চলমান বোরো সংগ্রহ ও মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন,

‘প্রধানমন্ত্রী বলেছেন গরিব লোকজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন?’

‘একই লাইনে দাঁড়িয়ে চাল ও অন্যান্য পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা?’

‘পরে খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএসের বরাদ্দ থেকে মাসে ৫ কেজি করে চাল টিসিবির বিতরণ কার্যক্রমে হস্তান্তর করেছে।’

টিসিবি গ্রাহকরা প্রতিকেজি ৩০ টাকা দরে মাসে একবার চাল পাবেন বলে জানান খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন:

এনএএন টিভি