মাটিরাঙ্গায় কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাইদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মতবর পাড়া থেকে লাশ উদ্ধার করা হয়।

সাইদুল গাইবান্ধার ঘোড়াঘাট এলাকার মৃত জমির উদ্দিন ছোট ছেলে। দীর্ঘদিন যাবত তিনি পরিবারের সাথে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

সাইদুলের মামি মোরশেদা বেগম বলেন,

‘তিন ভাই-বোনের মধ্যে সাইদুল সবার ছোট। ২ বছর যাবত মাতবরপাড়া এরশাদ মিয়ার বাড়িতে মা ও ভাইসহ একত্রে ভাড়া থাকত।’

স্থানীয় সুত্রে জানা যায়,

‘রোববার (২৫ জুন) সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় নিহত কিশোরের বড় ভাই সাইফুল ইসলাম কিশোরটিকে ডাকতে গেলে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া বলেন,

‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরবর্তী পদক্ষেপ নিতে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card