নাটোরের লালপুর উপজেলায় মাটি বোঝাই ট্রলির ধাক্কায় আফিয়া (৫৫) ও ইনজিরা (৫০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ চালককে আটক করেছে।
শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন- লালপুর উপজেলার নতুনপাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী আফিয়া মোরকয়া এবং একই এলাকার ইনসার আলীর স্ত্রী ইনজিরা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন,
‘শনিবার দুপুরে চার্জারচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বিলমাড়ীয়া বাজার থেকে লালপুরে যাচ্ছিলেন।’
‘এ সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ভ্যানটি পৌঁছালে বিলমাড়ীয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কায় দেয়।’
‘এতে ভ্যানে থাকা আফিয়া নামে এক যাত্রী চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
‘এ সময় অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।’
তিনি আরও বলেন,
‘মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে আর নেই
- আমার লজ্জা, যৌন আকাঙ্ক্ষা নেই: কাজল
- দুই বছরেই ভিকি-ক্যাটের দাম্পত্যে মোহভঙ্গ!
- ইতালিতে ভূমধ্যসাগরে নৌকাডুবি; নিখোঁজ ৪০
- মায়ের সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!
- কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে
- রূপগঞ্জের চানপাড়ায় আবারো দুই গ্রুপের সংঘর্ষ
- করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২
- ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
- জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান
- ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান!
- নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত
