নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত  হয়েছে। এ ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান,

‘একটি নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। আমরা ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card