ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল।
হঠাৎ চাকা ফেটে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।
শনিবার (২৪ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ভাঙ্গার মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল।
বেলা পৌনে ১২টার দিকে ভাঙার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়।
এ সময় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়।
আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের সাত যাত্রী মারা যান। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক।
ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াররুল ইসলাম জানান, ঘটনাস্থলেই সাতজন মারা গেছেন।
এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন :
- ভোররাতের বৃষ্টিতে দাম বেড়েছে ফেনীতে মাছের সরবরাহ কমায়
- ব্যবসায়ীরা মানছেন না ঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
- ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অফিস
- পায়ে হেঁটে হজে গেলেন পাকিস্তানি যুবক!
- অস্বস্তিতে ক্রেতারা ঈদের আগে আরেক দফায় সবজির দাম বৃদ্ধি
- দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষনা
- ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন; নিহত সাত
- জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পুতিন
- নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে কলেজছাত্রীকে হত্যা
- সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

Comments are closed.