পবিত্র হজপালনের জন্য পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানি এক যুবক।
উসমান আরশাদ নামে ২৫ বছর বয়সি এক তরুণ সাড়ে ছয় মাস হাঁটার পর পৌঁছান সৌদি আরবে। খবর রয়টার্সের।
এই দীর্ঘ পথযাত্রায় পাকিস্তান থেকে প্রথমে ইরানে পৌঁছান আরশাদ। এর পর সেখান থেকে বাহরাইনে যান তিনি। তার পর সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছান।
এ তরুণ জানান, প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটারের মতো পথ হেঁটেছেন। পাকিস্তানের পাঞ্জাব থেকে মক্কা পৌঁছাতে পায়ে হেঁটে মোট পাঁচ হাজার ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে আরশাদকে। নিজের ভিডিওবার্তায় দীর্ঘ এই যাত্রার বিভিন্ন ঘটনা ধারণ করেন তিনি।
তিনি জানান, প্রথম দিকে তার কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় হজ ভিসা পেয়েছেন। এই দীর্ঘ পথযাত্রায় উসমান আরশাদের প্রায় সাড়ে আট লাখ রুপি খরচ হয়েছে।
আরও পড়ুন :
- জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পুতিন
- ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন; নিহত সাত
- আমার লজ্জা, যৌন আকাঙ্ক্ষা নেই: কাজল
- রূপগঞ্জের চানপাড়ায় আবারো দুই গ্রুপের সংঘর্ষ
- নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে কলেজছাত্রীকে হত্যা
- কোরবানি পশুদের বাহারি ঢঙে সাজাচ্ছেন ক্রেতারা!
- মুক্তিপণ না দেওয়ায় আপন ভাগ্নীকে হত্যা করেছে মামা
- ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ ১৩ যুবক, নিহত ১
- শরীর সুস্থ রাখতে সকালে খালি পেটে কী কী খাবার খাওয়া যাবে?
- ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দিয়েছে
- নানা কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে ওয়েবসাইটে বিক্রি
