বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ বা তার সমপর্যায়ের বিচারকদের মধ্য থেকে ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সহকারী জজ বা
তার সমপর্যায়ের বিচারকদের মধ্য থেকে ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দেয়া হলো।
তারা ২০১৬-এর বেতন স্কেলের চতুর্থ গ্রেড অনুসারে বেতন-ভাতা পাবেন।
এ ছাড়া পদোন্নতি পাওয়া বিচারকরা পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব কর্মস্থলে কর্মরত থাকবেন।
পদোন্নতি পাওয়া পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তবে সবার ওপরে থাকা (১ নম্বর ক্রমিক) বিচারক মো. মেসবাহ্ উদ্দিন খানের চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্তি সাপেক্ষে পদোন্নতিপ্রাপ্ত বেতনস্কেল পাবেন।
আরও পড়ুন :
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ
- আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- রবিবার ফের ফের চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
- টাইটান সাবমেরিনের নিখোঁজ কেউই বেঁচে নেই
- হজ পালনে আজ সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি
- রবিবার ফের চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
- বগুড়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ
- সাংবাদিক নাদিম হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি
- বোনের উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
- ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি
- নরসিংদীতে মরহুম আব্দুল মতিন ভুইয়ার স্বরনে আলোচনা সভা, দোয়া মাহফিল
- কেমন কাটবে আজকের দিন: রাশিফল
- আড়াইহাজারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মুখ বেঁধে ধর্ষণ
- হেঁটে সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত
