দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমনি ভবিষ্যদ্বাণী ও করে।
জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রতিটি রাশির রাশিফল ভিন্নরকম হয়।
আজ বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন যাবে যেনে নিতে পারেন আজকের রাশিফল এ।
মেষ:
মেষ রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। জীবনে সুখ-শান্তি অনুভব করবেন। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করবেন।
এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নত হবে। আবার অংশীদারি ব্যবসা করছেন যারা, তারা অংশীদারদের সহযোগিতা পাবেন।
সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কোনো ভালো স্থানে ঘুরতে যাবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। বাড়বে আত্মবিশ্বাস।
বৃষ:
বৃষ রাশির জাতকদের প্রেম জীবনে উৎসাহ সঞ্চারিত হবে। প্রেম জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন।কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সমস্যা শেষ হবে, তাই চিন্তা করবেন না। ভাইদের সহযোগিতায় উন্নতি হবে।
পারিবারিক দায়িত্ব পূর্ণ করবেন। একসঙ্গে একাধিক দায়িত্ব হাতে আসায় মানসিকভাবে চিন্তিত ও অবসাদগ্রস্ত হবেন।
বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যায় পরিজনদের সঙ্গে আলোচনা করে কাটাবেন।
মিথুন:
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি উৎসাহে পরিপূর্ণ। সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা ও খ্যাতি বাড়বে।
ব্যস্ততার কারণে প্রেম জীবনে মনোনিবেশ করতে পারবেন না।
নিকটাত্মীয়ের সঙ্গে কোনো সমস্যা চলতে থাকলে, আলোচনার মাধ্যমে তার সমাধান বের করতে পারবেন।
পারিবারিক জীবনে মনোনিবেশ করবেন। পারিবারিক সমস্যার সমাধান বের করতে পারবেন।
আকস্মিক যাত্রা করতে পারেন এই রাশির জাতক। গুরুত্বপূর্ণ জিনিস ও দলিল সাবধানে রাখুন। কারণ তা চুরি যেতে পারে।
কর্কট:
আজ কর্কট রাশির জাতকদের সামনে উন্নতির নতুন পথ প্রশস্ত হবে। এর ফলে সব কাজ ভালোভাবে পূর্ণ হবে, আনন্দিত থাকবেন।
চাকরি ও ব্যবসায়িক স্থানে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। ভেবেচিন্তে কাজ করুন এবং তাতে সাফল্য লাভ করবেন।
পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের ও পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
সিংহ:
সিংহ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন।
আবেগতাড়িত হয়ে কাউকে মনের কোনো কথা জানিয়ে বসবেন না, তাহলে পরে সমস্যায় জড়াতে পারেন।
রোজগারের ক্ষেত্রে পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নিরাপত্তা ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে।
শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ সম্ভব। নতুন ব্যবসা শুরুর জন্য দিন ভালো। ব্যবসায় যাত্রা করতে হতে পারে।
কন্যা:
কন্যা রাশির জাতকরা আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করবেন, এতে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
পরিবারের সদস্যদের সাহায্যে পারিবারিক সমস্যার সমাধান বের করতে সফল হবেন। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
আত্মীয়দের ভেবেচিন্তে অর্থ ধার দিন, কারণ এর ফলে সম্পর্কে অবসাদ সৃষ্টি হতে পারে।
বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। শুভ কাজে অর্থ ব্যয় করবেন।
তুলা:
তুলা রাশির জাতকরা বন্ধুদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন করবেন। তবে আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে।
ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন। নিজের স্বাস্থ্যের কারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।
ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য সুসংবাদ পাবেন। মা-বাবার স্নেহ ও আশীর্বাদ লাভ করবেন।
বৃশ্চিক:
বৃশ্চিক রাশির জাতকরা আজ আনন্দে সময় কাটাবেন। তবে এই হইহুল্লোড়ের কারণে নিজের ক্ষতি করে বসবেন না।
এ কারণে নিজের কাজের ওপর নজর দিতে হবে। ছাত্ররা ভবিষ্যৎ অনুযায়ী জরুরি স্কিল নির্বাচন করুন।
দান-পুণ্য ও সামাজিক কাজে রুচি বাড়বে। অতীতের শুভ কাজের ফলে সুসংবাদ পাবেন।
দুপুরের পর নতুন চুক্তি চূড়ান্ত হবে। এর ফলে ভবিষ্যৎ চিন্তা দূর হবে।
ধনু:
ধনু রাশির জাতকরা নিজের গৃহস্থ জীবন ভালো করার জন্য বুদ্ধিমত্তা ও সংযমের সঙ্গে কাজ করুন।
কোনো কারণে জীবনসঙ্গী রেগে যেতে পারে। তার রাগ ভাঙানোর চেষ্টা করতে হবে।
সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা লাভ করবেন, যার ফলে উৎসাহিত হবেন এই রাশির জাতকরা।
আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। তা না-হলে ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হবেন।
মকর:
মকর রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। নিজের পরিবারের আনন্দ নিশ্চিত করতে মনোনিবেশ করবেন।
কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হবে। আপনার মান-সম্মান বাড়বে। তবে এর জন্য অধিক পরিশ্রম করতে হবে মকর রাশির জাতকদের।
ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে। জীবনসঙ্গীর সাহায্য ও উপহার পেতে পারেন।
ব্যবসায়ে আয়ের উৎস লাভ করবেন, এর ফলে আপনাদের আমদানি বাড়বে। রোজগারের জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন।
কুম্ভ:
কুম্ভ রাশির জাতকদের স্বভাব চঞ্চল থাকবে। সবার সঙ্গে ভালোবাসাপূর্ণ ব্যবহার করবেন। চাকরিতে পদ-প্রতিষ্ঠা লাভ করবেন।
নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। আইনি মামলার শুনানি আপনার পক্ষে হবে। এর ফলে পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন।
চারদিকের কথায় অধিক মনোনিবেশ করবেন এই রাশির জাতকরা। অন্যকে বিরক্ত করে আনন্দিত হবেন।
সন্ধ্যায় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটাবেন।
মীন:
মীন রাশির জাতকরা আজ কাজে মনোনিবেশ করতে পারবেন না। আনমনে সব কাজ মেটানোর চেষ্টা করবেন।
দুপুরের পরের সময় আপনার জন্য অনুকূল। আয় বৃদ্ধির ফলে আনন্দিত হবে।
ব্যবসায়ে গাম্ভীর্য বজায় রেখে কাজ করবেন, যা আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে।
নতুন ব্যবসা শুরুর জন্য দিন ভালো। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
