ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অফিস

আষাঢ় মাস চলমান হওয়ায় এখন যে কোনো সময়ই বৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশবাসীর মনে একটাই উদ্বেগ, ‘ঈদেও কি বৃষ্টি হবে?’ অবশেষে এর সমাধান দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন রাজধানীতে বৃষ্টি হতে পারে।

শনিবার (২৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন,

‘ঈদের দিন ঢাকায় সকালের দিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা পরিমাণে হতে পারে।’

‘চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।’

আবুল কালাম মল্লিক জানান,

‘এই সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।’

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

‘মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

‘এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় বিরাজ করছে।’

এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী,

ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

এনএএন টিভি

Share this news as a Photo Card