এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কুরবানি দিয়েছিলেন আলোচিত এ নায়িকা।

তবে সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় এফডিসির বাহিরেই কুরবানি দিতে হয় তাকে। এবারও ঈদে কোরবানি দেবেন এ নায়িকা তবে তা নিজের পরিবারের জন্য; এফডিসির জন্য দেবেন না বলেও জানান তিনি।

এর আগে পরী জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন।

চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। কিন্তু ২০২২ সালে এফডিসিতে কোরবানি দিতে দেখা যায়নি পরীমণিকে।

এর কারণ হয়তো তার মনের ভেতর জমে থাকা অনেক চাপা কষ্ট।

প্রিয় কর্মস্থল এফডিসির জন্য এক ধরনের শপথ নিয়েছিলেন প্রতিবছর কোরবানি দেওয়ার,

সেখানে কিছুসংখ্যক মানুষের প্রতি ক্ষোভ থাকায় অভিমান করে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তাকে।

অথচ পরীমণির হাত ধরেই এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি চালু হয়েছিল।

আরও পড়ুন:

এনএএন টিভি