প্রয়াত জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে। মারাঠি ছবি ‘হৃদয় সামথিং সামথিং’র পর খ্যাতি অর্জন করেছিলেন। ইন্ডাস্ট্রির পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।
শুক্রবার (২৩ জুন) সকাল ১০টা নাগাদ পুণের মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তার।
পরিচালক আনন্দ মানে প্রবীণের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখান থেকেই জানা যায়, ‘মৃত্যুর দিনই সন্ধ্যা ৬টা নাগাদ ওয়ারজেতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’
চলচ্চিত্র ও থিয়েটারের সমালোচক রাজা কারলের ছেলে প্রবীণ চার বছর বয়সে প্রথম মঞ্চে অভিনয় করেন। শিশুশিল্পী হিসেবেই নাম করেছিলেন তিনি।
তারপর ধীরে ধীরে পরিচালনার কাজে হাতেখড়ি হয় তার।
‘হৃদয় সামথিং সামথিং’ ছাড়াও একাধিক জনপ্রিয় ছবি ‘বোকাড়’, ‘মনসানমন’, ‘মাঝি আশিকি’র মতো ছবির নির্দেশনা দিয়েছেন।
প্রবীণের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘হৃদয় সামথিং সামথিং’ প্রথম ঘোষণার পর থেকে বেশ কয়েকবার শিরোনাম দখল করেছে।
বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি ছিল এই ছবি। একজন পুরুষের একাধিক প্রেমিকা, এই গল্পের প্রেক্ষাপটেই ছবি তৈরি হয়েছে।
আরও পড়ুন:
- ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অফিস
- বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন: কৃষিমন্ত্রী
- জয়িতা রূপে সাবিলার প্রথম ওয়েব সিরিজ আসছে ঈদে!
- চাকা ফেটে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে, সাতজনের মৃত্যু
- ব্যবসায়ীরা মানছেন না ঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
- ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ ১৩ যুবক, নিহত ১
- ভোররাতের বৃষ্টিতে দাম বেড়েছে ফেনীতে মাছের সরবরাহ কমায়
- অস্বস্তিতে ক্রেতারা ঈদের আগে আরেক দফায় সবজির দাম বৃদ্ধি
- জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান রোববার বাংলাদেশ সফরে আসছেন
- দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষনা
