রাঙামাটিতে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে।
শনিবার (২৪ জুন) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ায় ও উজান থেকে পানি নামায় পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
আগে একটি ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট উৎপাদন হলেও, শুক্রবার থেকে ২টি ইউনিটের মাধ্যমে উৎপাদন হচ্ছে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ।
এ ছাড়া কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে বলেও জানান আবদুজ্জাহের।
তিনি বলেন, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।
আর সংশ্লিষ্ট সূত্রে জানায়, শুষ্ক মৌসুমে হ্রদে পানি কমে গেলে কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হয়।
আবার হ্রদে পানির পরিমাণ বেশি থাকলে বিদ্যুৎকেন্দ্রটিতে বেড়ে যায় উৎপাদনের পরিমাণ।
আরও পড়ুন :
- প্রিয়তমা নিয়ে শাকিবের তৃতীয় প্রশংসায় তিশা
- মিল মালিকদের দুষলেন ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য
- করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২
- জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত
- ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
- ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান!
- নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান
- এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!
- মায়ের সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে আর নেই
- জয়িতা রূপে সাবিলার প্রথম ওয়েব সিরিজ আসছে ঈদে!
- বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন: কৃষিমন্ত্রী
- জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান রোববার বাংলাদেশ সফরে আসছেন
- চাকা ফেটে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে, সাতজনের মৃত্যু

Comments are closed.