বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
রোববার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূ্ত্রে জানা যায়,
‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’
‘তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নদীবন্দরের সতর্ক বার্তায় সংস্থাটি জানায়,
‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
‘সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
আরও পড়ুন:
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে আর নেই
- আমার লজ্জা, যৌন আকাঙ্ক্ষা নেই: কাজল
- দুই বছরেই ভিকি-ক্যাটের দাম্পত্যে মোহভঙ্গ!
- ইতালিতে ভূমধ্যসাগরে নৌকাডুবি; নিখোঁজ ৪০
- মায়ের সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!
- রূপগঞ্জের চানপাড়ায় আবারো দুই গ্রুপের সংঘর্ষ
- করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২
- নাটোরে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় দুই নারীর প্রাণহানি
- ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
- জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান
- ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান!
- নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত
