গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ হবে এই ঈদে!

ঈদুল আজহা মানেই টেবিলজুড়ে গরুর ও খাসির বিভিন্ন পদের ছড়াছড়ি। রেড মিট যদিও পুষ্টিগুণে ভরপুর, তবুও অতিরিক্ত খেয়ে ফেলাটা উচিত নয়।

তাই একজন সুস্থ মানুষ কতটুকু গরুর মাংস খাবেন- এই প্রশ্নের উত্তর জানালেন বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা।

একজন পূর্ণবয়স্ক এবং সুস্থ মানুষ নিজ শরীরের প্রতি কেজির জন্য ০.৮১ গ্রাম অনুযায়ী প্রোটিন গ্রহণ করতে পারবেন।

অর্থাৎ কারোর ওজন যদি হয় ৬০ কেজি, তাহলে তিনি খাবেন ৪৮ গ্রাম প্রোটিন।

তবে গর্ভাবস্থা, মাসিক চলাকালীন অথবা মাসল বাড়াতে চাইলে এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

ব্যক্তিভেদে ও রোগ অনুযায়ী একজন মানুষ ২ থেকে ৩ টুকরো মাংস খেতে পারবেন রোজ। বিশেষ কোনও রোগ থাকলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

১. গরুর মাংসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। ফলে অতিরিক্ত মাংস খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

২. গরুর মাংসে থাকা কোলেস্টেরল শিরায় জমে রক্ত চলাচলা বাধা দেয়। এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশংকা বেড়ে যায়।

৩. অতিরিক্ত মাংস খেলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা অ্যালার্জিজনিত জটিলতা দেখা দিতে পারে।

৪. বাড়তি গরুর মাংস খেলে ক্যানসারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়।

আরও পড়ুন :

এনএএন টিভি