পবিত্র ঈদুল আজহার ছুটিতে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) মো. পারভেজ রেজা সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে,
‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে
২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারকেও এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক ব্যাংককে বিষয়টি অবহিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে আর নেই
- আমার লজ্জা, যৌন আকাঙ্ক্ষা নেই: কাজল
- দুই বছরেই ভিকি-ক্যাটের দাম্পত্যে মোহভঙ্গ!
- ইতালিতে ভূমধ্যসাগরে নৌকাডুবি; নিখোঁজ ৪০
- মায়ের সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!
- রূপগঞ্জের চানপাড়ায় আবারো দুই গ্রুপের সংঘর্ষ
- করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২
- নাটোরে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় দুই নারীর প্রাণহানি
- ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
- জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান
- ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান!
- নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত

Comments are closed.