ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে নেমেছিলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা ওরফে তাপস দাস, তবে হঠাৎই থেমে গেল সে লড়াই। রবিবার (২৫ জুন) এই দুঃসংবাদ দিলেন রূপম ইসলাম। তার প্রয়াণে শোকস্তব্ধ সংগীত জগৎ।
তাপস দাসের শরীরে বহু আগেই ক্যানসারের ভয়ংকর থাবা দেখা দিয়েছিলো। কিন্তু সাহসী এই শিল্পী লড়ে যাচ্ছিলেন। আর তাকে অনবরত সাহস জুগিয়ে যাচ্ছিলেন তার গুণমুগ্ধরা।
তার চিকিৎসার খরচ জোগাতে রাঘব চট্টোপাধ্যায়, পটা, অনিন্দ্যরা অনুষ্ঠানও করেছিলেন।
চিকিৎসার ভার নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব চেষ্টাই বৃথা। শেষমেশ আর সুস্থ করে ফেরানো গেল না তাকে।
তাপস দাস ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই কর্কটরোগের চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তার ছিল না। ফলে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না।
মুখ্যমন্ত্রীর কানে সেই খবর যেতেই তিনি তাপস দাসের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে বলেন।
বাংলার সংগীতশিল্পীরাও পাশে ছিলেন। তবে সেই দীর্ঘ লড়াই এবার থেমে গেলো। না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা।
আরও পড়ুন:
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র অবশেষে চুল্লি জ্বলল
- কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ
- দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদান!
- যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর
- যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত ২, আহত ১৫
- একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি
- বিয়ের ফুল ফোটার আগেই ঝড়ে পড়লো আলিমের প্রাণকলি!
- নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন নয় : মির্জা ফখরুল
- প্রায় ২০ দিন পর পরীক্ষামুলক ভাবে চালু পায়রা তাপবিদুৎ কেন্দ্র
- মিল মালিকদের দুষলেন ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য
