দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যে প্রেম করছেন, এমন গুঞ্জন বহুদিন আগে থেকেই। এবার সেই গুঞ্জন বেড়ে গেল একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে,
‘রাশমিকা ও বিজয়ের দুই পরিবার রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন। জল্পনা, দুই পরিবারের এই সৌজন্য সাক্ষাৎ আসলে বিয়ের পাকা কথাই।’
এর আগে, সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে,
‘দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রাশমিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রাশমিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাদের।’
শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রাশমিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রাশমিকা ও বিজয় দুজনে।
প্রসঙ্গত, রাশমিকা মন্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ ছবিতে তার ‘স্বামী স্বামী’ নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রাশমিকাই এবার পেয়ে গেলেন তার প্রাণের স্বামীকে!
গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশমিকা।
বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।
আরও পড়ুন :
- কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ
- দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদান!
- ঈদের ছুটিতে সীমিত আকারে চালু রাখা হবে বন্দর
- কোরবানির জন্য ইসলামি শরিয়তে যে পশু হারাম
- গাফিলতিতে শিশুর মৃত্যু, ডা. বিকে দাসের নিবন্ধন স্থগিত
- যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর
- যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত ২, আহত ১৫
- একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি
- নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন নয় : মির্জা ফখরুল

Comments are closed.