কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ

প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ট্যানারি মালিকদের এবার আগের তুলনায় প্রতি বর্গফুটে গরুর চামড়া ৩ টাকা বাড়তি দরে কিনতে হবে, তবে বাড়ছে না খাসির চামড়ার দাম।

অবশ্য এই দাম ঢাকা ও ঢাকার বাইরে ভিন্ন হবে। এবার ঢাকায় লবণযুক্ত চামড়া কিনতে হবে ৫০-৫৫ টাকায়, যা গত বছর ৪৭ থেকে ৫২ টাকা বর্গফুট হিসেবে কিনেছিলেন ব্যবসায়ীরা। অপরদিকে, ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card