ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেয়েছেন মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

এর আগে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই সংসদীয় আসনেও এ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

সোমবার (২৬ জুন) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে এই প্রতীক দেন।

 

এছাড়া এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল),

বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি),

জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।

সেই আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

স্বতন্ত্র এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতের (মোহাম্মদ এ আরাফাত)।

এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করছেন হিরো আলম।

এবারও এই আসনে তিনি একতারা প্রতীক চান নির্বাচন কমিশনের কাছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম।

 

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসি ক্যামেরা। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি