ভারতে দুই বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
দেশটির উড়িষ্যা রাজ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
একটি বরযাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রোববার উড়িষ্যার ব্রহ্মপুর এলাকায় ঘটে এ ঘটনা।
এদিন স্থানীয় সময় রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বরযাত্রী বহনকারী বাসটি।
বাসটি ব্রহ্মপুর এলাকায় পৌঁছালে উলটো দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১২ জনের মধ্যে সাতজনই ছিলেন একই পরিবারের।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনের
পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন :
- ভারতে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১২
- উপনির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন হিরো আলম!
- ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেলেন হিরো আলম
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা!
- ১৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- বিয়ের ফুল ফোটার আগেই ঝড়ে পড়লো আলিমের প্রাণকলি!
- জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত
- যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত ২,
- মিল মালিকদের দুষলেন ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য
- ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান!
- নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে কলেজছাত্রীকে হত্যা
- কোরবানি পশুদের বাহারি ঢঙে সাজাচ্ছেন ক্রেতারা!
- দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষনা
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান
- ভোররাতের বৃষ্টিতে দাম বেড়েছে ফেনীতে মাছের সরবরাহ কমায়
- শরীর সুস্থ রাখতে সকালে খালি পেটে কী কী খাবার খাওয়া যাবে?
- জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পুতিন
- কাঁচামরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা
- করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২
- ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন; নিহত
- ইতালিতে ভূমধ্যসাগরে নৌকাডুবি; নিখোঁজ ৪০
- অস্বস্তিতে ক্রেতারা ঈদের আগে আরেক দফায় সবজির দাম বৃদ্ধি
