বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে।
এদিকে, ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে চার টাকা বেড়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন নিন্ম আয়ের মানুষ।
বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, কোরবানি ঈদ উপলক্ষে কয়েক দিন ছুটি থাকবে।
তাই বন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। আগামী ২৬ তাখির পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চলবে।
আড়ত্গুলোতে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। তার পরও দাম কেন যে বাড়ছে পেঁয়াজের তা বোধগম্য নয়।
শুক্রবার (২৩ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের আড়ত্গুলোতে আমদানিকৃত পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
ভারত থেকে কাঁচমরিচ আমদানি বন্ধ থাকলেও হিলি কাঁচামালের দোকানগুলোতে সরবরাহ কমেছে দেশীয় কাঁচা মরিচ।
এক দিন আগেও খুচরা বাজারে যে কাঁচা মরিচ কেজিতে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন ৪০ টাকা বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এক দিন আগেও ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রয় হয়েছে।
তা এখন চার টাকা বেড়ে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন :
- রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ
- আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- রবিবার ফের ফের চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
- টাইটান সাবমেরিনের নিখোঁজ কেউই বেঁচে নেই
- ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি
- বগুড়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ
- বোনের উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
