চকরিয়ায় চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আরোহীর হেফাজত থেকে পাঁচটি বন্দুক উদ্ধার দুইজন গ্রেফতার ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে অভিযান চালিয়ে ৫টি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ জুন) রাতে র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া বদরখালী মহেশখালী সড়কের উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার সড়কে এ অভিযান পরিচালনা করেন।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
অভিযানের সময় গ্রেফতারকৃত দুইজনের হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, একটি ওয়ান শুটার থ্রী কোয়ার্টার গান,
তিনটি দেশীয় তৈরী এলজি এবং দুই রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার আলহাজ্ব আবদুল হাকিম এর ছেলে মোঃ মোকাদ্দেস (৪০)
ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডেে কবির আহমদ এর ছেলে মোঃ শেফায়েত মিয়া (১৯)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গতকাল বৃহস্পতিবার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী বলেন, এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- রবিবার ফের ফের চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
- টাইটান সাবমেরিনের নিখোঁজ কেউই বেঁচে নেই
- বগুড়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ
- আশুলিয়ায় সন্দেহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা
- নিখোঁজ সাবমেরিনের ৫ যাত্রী সম্পর্কে যা জানা গেল
- বোনের উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
- ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দিয়েছে
