মাথা নত নয়, উঁচু করে চলবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

সাহসী বীরের জাতি বাঙালির দেশ বাংলাদেশ কোনো চাপের কাছে মাথা নত না করে মাথা উঁচু করে চলবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে বৈদেশিক চাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন,

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বেই আমাদের দরকার। নতজানু নেতৃত্ব যারা আসে কোনো ব্যক্তি, পরিবার বা একটি গোষ্ঠির স্বার্থ উদ্ধারের জন্য।’

‘যা বিএনপি-জামায়াত অতীতে করে এসেছে। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদের আর চাইবে না।’

‘জনগণ অতীতেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ অনেকে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card