সাভারে কেয়ারটেকারকে কুপিয়ে ও জবাই করে হত্যা

সাভারে একটি জমি পাহারা দেয়ার জন্য নিয়োজিত কেয়ারটেকারকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার লোহার ব্রীজের পাশে অবস্থিত আক্তারের জমি থেকে ওই কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

এর আগে, সোমবার রাতে একা বাড়িতে থাকা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম নুর ইসলাম বেপারী (৫৫)। সে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের মৃত লিহাজ উদ্দিন বেপারীর ছেলে।

নিহত নুর ইসলাম স্ত্রী ইতিকে নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে আক্তারের জমিতে কেয়ারটেকার হিসাবে ঘর বানিয়ে বসবাস করতেন।

তার স্ত্রী স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়,

‘সাধাপুর এলাকায় নির্জন একটি পরিত্যক্ত বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন নুর ইসলাম।’

‘তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করলেও নুর ইসলাম বাসাতেই থাকতেন।’

‘সোমবার রাতে দুর্বৃওরা তাকে ঘরের মধ্যে ঢুকে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।’

‘পরে রাতে নিহতের স্ত্রী পোশাক কারখানায় কাজ শেষে বাসায় এসে স্বামীর রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়।’

‘পরে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করেন।’

সাভার থানার ভবানীপুর পলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন,

‘সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সাভার থানার বনগাঁও ইউনিয়নের সাধাপুর লোহার ব্রিজের পাশে আক্তারের কেয়ারটেকারকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং তার মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,

‘নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

‘এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।’

‘পাশাপাশি একটি হত্যা মামলা দায়ের করে হত্যাকারণ্ডর মোটিভ উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এনএএন টিভি