ভোমরা স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পাঁচদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাজরিহা হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,
কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ছুটি শেষে আগামী ২ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি যথারীতি শুরু হবে।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান,

ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ ও

ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ২৭ জুন থেকে

আগামী ১ জুলাই পর্যন্ত টানা ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলেও ভোমরা স্থলবন্দর শুল্কস্টেশনের কার্যক্রম যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী চলবে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card