টাঙ্গাইলে গরু বোঝাই ট্রাকচাপায় পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে গরু বোঝাই ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের প্রাণ গেল।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কাগমারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ঘাটাইল উপজেলার চর বকশিয়া গ্রামের মৃত আবেদ আলী মুন্সির ছেলে।

নিহতের ছেলে শাহ আলম জানান, সকালে বাড়ি থেকে পুকুরের পোনা মাছ কেনার জন্য বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়।

এদিকে, কাগমারীপাড়া গ্রামের এমদাদ মিয়া জানান,

‘হাবিবুর রহমান বাইসাইকেলযোগে কাগমারীপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ঢাকামুখী গরু বোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো- চ-২২-২৬৮৩) চাপা দিলে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

‘ট্রাকটি দ্রুত ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় কালিহাতী উপজেলার কুচটি এলাকায় পৌঁছালে স্থানীয়রা সংবাদ পেয়ে সেটি আটক করে।’

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান,

‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি