ঈদ কে সামনে রেখে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তা

পবিত্র ঈদ কে সামনে রেখে খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে মঙ্গলবার (২৭ জুন) সকালে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়,

দুস্থ, অস্বচ্ছ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবণসহ যাবতীয় উপকরণ দেন রিজিয়ন কমান্ডার।

এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের বিএম মেজর খালেদ সহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি