কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর এলাকার নাছিরুল (২৮) নামে এক তরুণের মুখমন্ডল থেতলে যাওয়া রক্তাক্ত মহদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) গভীর রাতে নিকটস্থ গড়াই নদীর বামতীরে নদীরক্ষা বাধের ওপর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত নাছিরুল ইসলাম উপজেলার জানিপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। সে দিনমজুর ও ভ্যান চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,
‘সোমবার গভীর রাতে লোড শেডিং -এ অতিষ্ঠ স্থানীয়রা নদীর তীরে বাতাসে হাটতে গিয়ে ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।’
‘সংবাদ পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।’
অপরদিকে, পুলিশ জানায়,
‘লাশের সুরতহাল সুত্রে প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এবং কংক্রীট বোল্ডারের সাথে মুখ থেতলে হত্যা করে লাশ ফেলে যায়।’
‘নিহতের লাশ উদ্ধারকালে ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ জানান,
‘সোমবার রাতে নাছিরুলকে কে বা কারা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যায়।’
‘তবে ঠিক কি কারণে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এ মুহূর্তে সঠিক করে বলা যাচ্ছে না।’
‘ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ হত্যাকাণ্ডে জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান চুরি বা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:
- লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
- চলন্ত ট্রেনের ওপরে ডিস লাইনের তারে আটকে নিহত ১
- পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর, খোলা ইমিগ্রেশন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো খন্দকার মোশাররফকে
- বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
- ল্যাবএইড’এ ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু; ৭ জনের বিরুদ্ধে মামলা
