সম্পত্তি নিয়ে শাশুড়ি-বৌমার মারামারি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শাশুড়ি ও বৌমার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। চুলোর মুঠি ধরে একে অপরকে মারধর করেছেন।

এছাড়া শাশুড়িকে কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে। ভারতের গুজরাটের সুরাতে এই ঘটনাটি ঘটেছে।

এদিকে এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর: আনন্দবাজার।

 

সংবাদমাধ্যম সূত্রে সংবাদে পাওয়া যায়, ওই পরিবারে অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল। তবে বিগত কয়েক দিনে সেই গণ্ডগোল চরম আকার ধারণ করে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির সোফায় বসেছিলেন বৃদ্ধা। কাছেই দাঁড়িয়েছিলেন তার পুত্রবধূ।

 

সম্পত্তি নিয়ে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলতে চলতে হঠাৎই ওই পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এরপর একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তারা। উপস্থিত কয়েক জন মারপিট ছাড়ানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। মারামারির সময় ওই পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মুখে কামড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অবশ্য সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুন :

এনএএন টিভি