ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সফরের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে শুরু হবে স্বাগতিকদের এ অভিযান।
বিসিবি ঘোষিত প্রাথমিক স্কোয়াডে টাইগ্রেসদের দলে ফিরেছেন সালমা খাতুন। তবে বাদ পড়েছেন পেসার জাহানারা আলম এবং ব্যাটার রুমানা আহমেদ।
ভারতীয় নারী দলের এ সফরে তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আগামী ৯ জুলাই শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে বাঘিনীদের অভিযান। এরপর ১১ ও ১৩ জুলাই বাকি দুইটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই প্রথম ওয়ানডের পর বাকি দুইটি ম্যাচ হবে ১৯ এবং ২২ জুলাই। একদিনের আন্তর্জাতিক খেলায়ও মিরপুরেই সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা।
প্রাথমিক স্কোয়াড:
১. রাবেয়া,
২. সাথি রানি,
৩. দিশা বিশ্বাস,
৪. লতা মণ্ডল,
৫. স্বর্ণা আক্তার,
৬. রিতু মনি,
৭. ফাহিমা খাতুন
৮. সালমা খাতুন,
৯. নাহিদা আক্তার
১০. সুলতানা খাতুন,
১১. দিলারা আক্তার,
১২. মুরশিদা খাতুন,
১৩. মারুফা আক্তার,
১৪. শামীমা সুলতানা,
১৫. সোবহানা মোশতারি,
১৬. ফারিহা ইসলাম তৃষ্ণা,
১৭. শারমিন আক্তার সুপ্তা,
১৮. নিগার সুলতানা জ্যোতি,
১৯. সানজিদা আক্তার মেঘলা,
২০. ফারজানা হক পিংকি।
আরএ
আরও পড়ুন:
- ভারতে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১২
- খুলনায় অপহরণের পর ব্যক্তিকে হত্যা!
- পাকিস্তানে বজ্রপাতে নিহত ১০, আহত ৬
- প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার
- জালনোটের কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯
- স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- হিমাচলে প্রবল বৃষ্টিতে ভূমিধস হয়ে নিহত ছয়
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪

Comments are closed.