পাকিস্তানে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভিন্ন ভিন্ন এলাকায় বজ্রপাতে ১০ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

রবিবার (২৫ জুন) উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়,

পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টিপাতের সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রপাত হয়।

অপরদিকে, দেশটির বিভিন্ন খবরে বলা হয়,

বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এক টুইট বার্তায় পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন,

দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই সময়ে পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি উল্লেখ করেন,

ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

রেহমান আরও বলেন,

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল ও স্থানীয় প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card