বগুড়ায় শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর এলাকার কিশোর আল আমিন (১৫) এবং একজনের পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করে মুঠোফোনে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,
‘ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।’
‘এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান,
‘দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।’
আরও পড়ুন:
- সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, হাজিরাও দেবেন পশু কোরবানি
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- ঈদ কে সামনে রেখে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তা
- নিখোঁজের পাঁচ মাস পর ব্রিটিশ অভিনেতার কঙ্কাল উদ্ধার
- খুলনায় তুলার গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- মাথা নত নয়, উঁচু করে চলবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ট্রেনে শেষ দিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা
- ভক্তের কাণ্ডে কেঁদে ফেললেন তামান্না ভাটিয়া
- হাজীগঞ্জে কার্ভাডভ্যান চাপায় যাত্রীর মৃত্যু
- ফের মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী
- এই ঈদে মুক্তির অপেক্ষায় পাঁচ সিনেমা

Comments are closed.