ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি, চরম দুর্ভোগে যাত্রীসহ পথচারীরা

ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে কর্মস্থলমুখী মানুষের চরম ভোগান্তি বেড়েছে। মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজটের কবলে দুরপাল্লার বাসসহ যাত্রীরা।

ঈদ পরবর্তী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে এমন চিত্র দেখা যায়। তবে প্রায় প্রতিদিনই দুপুরের পর থেকে সড়কে বাড়তে থাকে যাত্রীও যানবাহনের চাপ। ঈদগাঁও উপজেলার কবি নুরুল হুদা সড়কের মাথা হতে কলেজ গেইট পযন্ত প্রায় ঘন্টাব্যাপী দীর্ঘলাইন যানজটের কবলে পড়ে দুরপাল্লার যাত্রীরা।

দেখা যায়,ব্যাটারীসহ সিনজিচালিত তিন চাকার যানবাহন মহাসড়কের দূরপাল্লার বড় বাসের সাথে পাল্লা দিয়ে চলাচল করায় যানজট বৃদ্ধি পাচ্ছে একের পর এক। অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত। একপাশে যানজট নিয়ন্ত্রণ করলেও অন্যপাশে লেগে যায় তীব্র যানজট।

স্টেশন এলাকার শ্রমিক বাচ্চু জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনে ট্রাফিক পুলিশের জনবল বৃদ্ধির জোর দাবী। পরিবহন সেক্টরের জয়নাল জানান, বাসস্টেশন এলাকায় যত্রতত্র স্থানে তিন চাকার যানবাহনে যাত্রী উঠানামাসহ এপার ওপার পার হওয়াকালে যানজটের কবলে দূরপাল্লার বড় বড় পরিবহন।

বেশ কজন পথচারীরা জানান, ‘মহাসড়কে বড় বড় বাসের সাথে তিন চাকার যানচলাচল বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা ফিরবেনা, যানজট লেগে থাকবে বিভিন্ন পয়েন্টে।

লাইব্রেরী ব্যবসায়ী এনামুল হক ইসলামাবাদী জানান, ছোট ছোট পরিবহনের এলোপাতাড়ি পাকিং মহাসড়ক জুড়ে। সড়কে যেখানে সেখানে যাত্রী উঠানামার কারনে প্রতিদিন যানজট সৃষ্টি হয় স্টেশনসহ নানা পয়েন্টে।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর