পুলিশের বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদের সঙ্গে ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনের বিয়ে নিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সানজিদা।
সাংবাদমাধ্যমকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে সানজিদা আফরিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি বুলিংয়ের শিকার হচ্ছি।
অনেকে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে। একটি ছবি ছড়িয়ে দিয়ে হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনি প্রচার করছে। ছবির ওই নারী আমি নই।
তিনি বলেন, হারুন স্যারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।
তিনি শুধুমাত্র আমার কলিগ। ডাক্তারের সিরিয়াল নিতে স্যারের সহযোগিতা নিয়েছিলাম। এ ছাড়া আর কিছুই না।
সানজিদা ৩৩তম বিসিএসের কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুনের স্ত্রী।
গত ৯ সেপ্টেম্বর রাতে এডিসি হারুন বারডেম হাসপাতালে সানজিদার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বলে তার স্বামী মামুনুল জানতে পারেন।
পরে তিনি ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
পরে পুলিশ ফোর্স নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ঢুকিয়ে মারধর করেন এডিসি হারুন।
এ বিষয়ে সানজিদা আফরিন আরও বলেন, বেশ কয়েক দিন ধরে আমি বুকে মারাত্মক ব্যথায় ভুগছিলাম।
সেদিন (৯ সেপ্টেম্বর) পেইনটা একটু বেশি হওয়ায় ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিই।
যেহেতু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল হারুন স্যারের আওতার মধ্যে পড়ে তাই ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য আমি স্যারের হেল্প চেয়েছিলাম।
আরও পড়ুন :
- বিব্রতবোধ ও বিনা অনুমতিতে দাওয়াত পত্রে নাম ও পদবী ব্যাবহার এর নিন্দাঃ
- ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪ রোগী
- পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী
- খালে মাছ ধরা নিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
- ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর সংবাদ সম্মেলন
- বিগত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি হাবিব খান
- ভারতের বিপক্ষে নামার আগেই যে দুঃসংবাদ পেল পাকিস্তান
- কপিল দেব ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৩’ মনোনীত
- ভারতের বিপক্ষে নামার আগেই যে দুঃসংবাদ পেল পাকিস্তান
- শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যে আলোচনা হলো ম্যাক্রোঁর
- কপিল দেব ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৩’ মনোনীত

Comments are closed.