কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নারী পথচারীর

কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম জাসেনা আক্তার (২৪)।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী লালমাই উপজলার জামিরা এলাকার মামুনর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান,

ওই মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত কাভার্ডভ্যান (অটারিকশা) এসে পড়ে।

একই সময় কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান (ঢাকা-মট্রা-ট-১৩-২১৯৫) তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মত্যু হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মারেশেদ আলম ভূঁইয়া জানান,

ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চালক ও হেলপার পালিয়েছে। কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card