গাজীপুরের শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা আর নৌকায় উঠতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।

এনএএন টিভি 

Share this news as a Photo Card