চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ( ভারপ্রাপ্ত) সফিকুল ইসলামের সিল ও স্বাক্ষর সংযুক্ত একটি রশিদ দিয়ে উপজেলার গোমস্তপুর ইউনিয়নের দোশিমানি কাঁঠাল গ্রামের মরিয়ম বেগম হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ভাতাগুলো চালু করতে অফিসে টাকা লাগবে মর্মে অনেকের কাছ থেকে টাকা নেই। অনেকের কাছে বাড়ি দেয়ার কথা বলেও টাকা নিয়েছে। এমন ১০ টি লিখিত অভিযোগ প্রতিবেদকের কাছে এসেছে।
অনুসন্ধান করে জানা গেছে, এলাকায় বেশ কয়েকবার ভোটে দাঁড়ার কারণে সাধারণ মানুষ তাকে বিশ্বাস করে এই টাকাগুলো দিয়েছে। কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা হলে তারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও বাড়ি করে দেওয়ার কথা বলে স্থানীয় গৃহবধূ মরিযম বেগমকে টাকাগুলো দেয়। কিন্তু দিনের পর দিন সময় দিয়েও সে না দিতে পারায় এখন সে এলাকা ছাড়া হয়েছেন।
দোসিমানি কাঁঠাল গ্ৰামের বৃদ্ধা মাবিয়া বেগম বলেন,আমি গত তিনবছর আগে মরিয়মকে ৩ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা করে নেওয়ার জন্য দিয়েছিলাম। কিন্তু আজ-কাল করে এখনো পর্যন্ত সে আমার কার্ডটা করে দিল না। এখন শুনছি সে আমার মত করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে।
একই এলাকার সালেহা বেগম জানান,আমি ,আমার স্বামী ও ছেলের জন্য মরিয়মকে প্রতিবন্ধী ভাতা করে দিতে সাড়ে ৯ হাজার টাকা দিয়েছি। এখন পর্যন্ত সে আমার কার্ডগুলো করে দিল না। আমাদের আজকাল করে দেয়ার কথা বলেও অফিসে যেতেও দিচ্ছে না । আমার মত করে সে অনেকের কাছ থেকে অনেক টাকা দিয়েছে শুধু একটা কাগজ দিয়ে।
ওই গ্ৰামের আরও এক গৃহবধূ রুমেলা বেগম জানান,আমাকে বাড়িঘর করে দেয়ার কথা বলে দেড় বছর আগে সাড়ে ৩ হাজার টাকা নিয়েছে। সে এখন আমাকে কিছুই দেয়না। এলাকার মানুষ সে অনেককেই করে দিয়েছে। তাছাড়া দুই তিনবার ভোট করে ফেল করেছে। তাই বিশ্বাস করে তাকে দিয়েছি।
এ বিষয়ে জানতে মরিয়মের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনেকদিন আগে কিছু কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছিলাম। তাদেরকে ভাতার কার্ড করে দিয়েছি। এখন যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এতোজন কেন করবে?আর সাধারণ মানুষ কেনইবা করবে এমন প্রশ্নে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে ফোন কেটে দেন।
গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা নেওয়ার বিষয়ে ইতিপূর্বেও আমি অভিযোগ পেয়েছিলাম। আজকে আপনার মুখে আবার শুনলাম। এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
