নারায়ণগঞ্জ-৪ এলাকায় সাধারণ মানুষের শান্তি নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এনসিপি কিংবা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা বা ভূমিদখল করতে চায়, তবে তাদের সরাসরি প্রশাসনের হাতে তুলে দিন।
আমরা স্পষ্ট বলতে চাই—অপরাধীর কোনো দল নেই। এনসিপি হোক বা অন্য যেকোনো দল হোক চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ভূমিদখল ইত্যাদি কর্মকান্ডের ব্যাপারে আমরা জিরো টলারেন্স অব্যাহত রাখবো।ইনসাফ কায়েম এবং সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লড়াইয়ে আমরা কোনো আপস করবো না। ইনশাআল্লাহ, সাধারণ মানুষের বিজয় হবেই।সম্প্রতি এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দল বা ব্যক্তির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছে, তাদের ঠাঁই শুধু আইনেই নয়, সমাজেও হবে না
