চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের স্থগিত নির্বাচন আগামী ১৪ নভেম্বর

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের স্থগিত নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ২৬ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের অনুরোধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমান ১৪ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের নির্দেশনা পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সীমানা জটিলত নিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার মো. শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান উচ্চ আদালতে রিট করলে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

Share this news as a Photo Card