জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক দল শিল্পাঞ্চলিক কমিটির দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষণক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক দল শিল্পাঞ্চলিক কমিটির দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
১লা জুন মঙ্গলবার বাদ যোহর ফতুল্লায় যমুনা ওয়েল কোম্পানির সামনে আয়োজিত অনুষ্ঠানে ফতুল্লা থানা শিল্পাঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক হাজী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বার, বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, যুগ্ম সম্পাদক আবদুর জলিল শিকদার, মোঃ ডালিম, ফতুল্লা থানা শ্রমিক দলের সহ সভাপতি রেজাউল ইসলাম আল আমিন, মোঃ মনির হোসেন, সহ সাংগঠনিক মনোয়ার হোসেন হীরা, সদস্য মোঃ মাসুদ, মোঃ সাইদ সহ স্থানীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে, দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়েছে, পরিচালনা করেন হাফেজ মোঃ নাছির ।