আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার মণিরামপুর উপজেলা বিএনপির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
