ঠাকুরগাঁওয়ে অটোচালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রিফাত নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রুহিয়া ঘুরনগাছি এলাকার ধান ক্ষেতের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রিফাতের বাড়ি ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায়। তার পিতার নাম নুর আলম।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার অটোটি ছিনতাই করার পর তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্ত শেষে প্রকৃত সত্য জানা যাবে।

আরো পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card