দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং
সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা ও
বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন :
- বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার
- চট্টগ্রামে ব্যাংক কলোনি এলাকায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজশিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর
- বরিশালে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- হাটখোলায় ভুয়া ডাক্তার ধারা পরিচালিত হচ্ছে অবৈধ সূর্যমুখী ক্লিনিক
- জরাজীর্ণ চাষাঢ়ার শহীদ জিয়া হল
- ফরিদগঞ্জে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
- রূপগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ীর পুলিশ
- ডাব এখন বড়লোকের পানীয়

Comments are closed.