নারায়ণগঞ্জে বক্তাবলীতে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় হোসেন বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে । নারায়ণগঞ্জ ছয় নং ওয়ার্ড বক্তাবলী এলাকায় এই ঘটনাটি ঘটে।
এলাকবাসী সুত্রে জানা যায়,
গত ২৪ আগস্ট হৃদয় হোসেন বাবু এবং তার সহযোগীরা মিলে আলী হোসেন নামক একজনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
আলী হোসেনের কাছে তারা অনেক দিন যাবত চাঁদা দাবি করে আসছিল,
দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার উপর এই হামলা চালানো হয় এবং তাকে রক্তাক্ত জখম করে ।
পরে আলী হোসের বাদী হয়ে ২৫শে আগস্ট ফতুল্লা থানার এসআই বাদলের কাছে একটি মামলা দায়ের করেন,
অতঃপর স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল এস আই বাদলকে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করে দেবেন বলে নিশ্চিত করেন ।
২রা সেপ্টেম্বর রাসেল মেম্বার সকাল ১১টায় বিচার শালিসের আয়োজন করেন।
শালিসে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আমান উল্লাহ মাদবর,
নাজির হোসেন মাদবর, মুল্লুকচান মাদবর, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন , কামাল হোসেন মাদবর, খোলশেদ আলী মাদবর প্রমুখ।
বিচার চলাকালে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
সংঘর্ষের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে আহত হন ১০-১২ জন ।
আহতদের নারায়ণগঞ্জ ও ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন : আব্দুল হালিম, রাকিব হোসেন ও আলী হোসেনসহ আরো অনেকে ।
এবং গুরুতর আহত অবস্থায় হৃদয় হোসেন বাবুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং
আজ সোমবার সকাল ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে অতঃপর ময়নাতদন্তের জন্য নারায়ণঘঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয় ।
এ সময় নিহত বাবুর স্ত্রী এনএএন টিভিকে জানান, তার স্বামীকে বিচারে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তার এখানে কোন দোষ নেই অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে বাবু ও তার সহযোগীদের উপরে হামলা করতে কানাইনগর ও রামনগর এলাকাবাসীর সুত্রে জানা যায়,
হৃদয় হোসেন বাবুর নামে একাধিক হত্যা সহ মামলা রয়েছে এ বিষয়ে বক্তব্য চেয়ারম্যান শওকত হোসেন বলেন…
এ বিষয়ে মাদবর প্রদান আমানুল্লাহ জানান ….
আরও পড়ুন :

Comments are closed.