নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে জালকুড়িতে খাল খনন কাজ চলমান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনের নির্দেশনায় জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ পর্যন্ত খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জালকুড়িবাসীর পক্ষ থেকে প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

 

এ কাজে ৯ নম্বর ওয়ার্ড জালকুড়ি বিএনপির নেতাকর্মী বাবুল প্রধান, নুরনাহার, জুয়েল প্রধান, জাকির হোসেন, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, হারুন মাস্টার ও জয়নাল প্রধানসহ স্থানীয়রা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

জালকুড়িবাসীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাই যেন সচেতন থাকেন এবং এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন।