নৌকা ভ্রমণে বন্ধুদের সঙ্গে নাচতে গিয়ে যুবকের প্রাণহানি

কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকা ভ্রমণে বন্ধুদের সঙ্গে নাচতে গিয়ে নদীতে পড়ে শুভ ইসলাম নামের এক যুবক নিখোঁজ হন। এ ঘটনার ২৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শনিবার (৫ আগস্ট) সন্ধার একটু আগে গড়াই নদীর জেলা পরিষদ পার্ক এলাকা থেকে কিছুটা দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে ওই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

শনিবার (৫ আগস্ট) সন্ধায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,

‘শুক্রবার (৪ আগস্ট) সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ।’

‘দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদীতে পড়ে যান।’

‘একপর সবাই উঠে আসলেও উঠে আসতে পারেননি শুভ। নদীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।’

‘এরপর খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়।’

‘পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।’

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বলেন,

‘২৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে সামান্য কিছু দূর থেকে শুভর লাশ উদ্ধার করে।’

আরও পড়ুন:

এনএএন টিভি