প্রতি মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি

প্রতি মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। সে হিসাবে আজ মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।

Share this news as a Photo Card